1. [email protected] : admin :
বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার - সত্য ও ন্যায়ের কথা বলে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৫৯ Time View

নিজস্ব প্রতিবেদককঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ।

এর আগে, বৃহস্পতিবার(২০ জুন) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বিরপাশা নামক স্থানে রাস্তার পাশে এক বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ইসলামপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আসাদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের উত্তর পাশের সড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি এবং মাথা গলা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।পরে হাইওয়ে পুলিশকে খবর দিলে রাতে এসে মরদেহ নিয়ে যায়।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশীষ কুমারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে পিবিআইকে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira