সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নমুনা ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির।
অভিযানে নমুনা ওষুধ বিক্রির দায়ে জয় ফার্মেসির মালিক বিকাশ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাধুবী ফার্মেসির মালিক আশিশ কুমারকে ২ হাজার টাকা এবং আলী ফার্মেসির মালিক মোহাম্মদ আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় রিফাত ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ফার্মেসির মালিকদের ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার ও এক্সক্লুসি ম্যাজিস্ট্র মোঃ আল আমিন কবীর বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply