ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের ডাসার উপজেলায় শারদীয় দুর্গাপূজায় শুরু থেকে শেষ দিন পর্যন্ত ৪১ টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন কালকিনি-মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এসময়ে পূজার সার্বিক নিরাপত্তায় থাকা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, দলীয় নেতা-কর্মী ও ধর্মীয় সহাবস্থানে থাকা শান্তিপ্রিয় মানুষের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পূজাপার্বণ পর্ব শেষ হওয়ায় তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, যা’র-যা’র ধর্ম স্বাধীনভাবে পালন করবে তারা, সেখানে কোনোরুপ বিশৃঙ্খলা, বাঁধা-বিঘ্ন থাকবে না, তা’ মেনে নেয়া হবে না- তারই ঘোষণা ছিলো প্রথম থেকেই বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের। আমরা নেতা-কর্মীরা সবাইকে সাথে নিয়ে তার বাস্তবায়ন করেছি মাত্র । শুরু থেকে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীও অত্যন্ত সজাগ ছিলো, কাউকে কোনো সুযোগ দেয়া হয়নি বিশৃঙ্খলা করতে বিধায় সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ- নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচারাদি পালন করে স্বস্তি প্রকাশ করেছেন এবং আগামীর দিনগুলোতেও সেই ধারা অব্যাহত থাকবে, কেননা দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী ও পরাজিত অপশক্তি সুযোগ সন্ধানী, বিশৃঙ্খলা করে ফায়দা নেয়া তাদের কাজ কিন্তু সবাই সজাগ থাকলে সেটা সম্ভব নয়।
সাবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি খোকন তালুকদার বলেন, ”বর্তমান জাতীয় সংসদের বিরোধীদল সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে এবং ক্ষমতায় আসতে না পেরে তাদের মাথা খারাপ হয়ে গেছে, মিডিয়ার সামনে তারা আবোল-তাবোল কথা বলছেন। তিনি আরও বলেন, “আপনাদের কাছে অনুরোধ থাকবে- যারা মিডিয়ার সামনে শুধু কথার ফুলঝুড়ি দিয়ে এই দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়- তাদের থেকে আপনারা সাবধান থাকবেন।আপনারা যানেন নির্বাচনের আগে তারা আপনাদের পাশে থাকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিলো, অথচ পূজার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতেই তাদের মাঠে দেখা যায়নি, কিন্তু আমি/আমরা মাদারীপুর-৩ আসনের প্রতিটি পূজা মন্ডপে আমি গিয়েছি, সবার সাথে দেখা করেছি, এখন কোথা জামায়াত! কথার ফুলঝুরি ছড়ানো জামায়াতকে তো আর মাঠে দেখা যাচ্ছে না”। উল্লেখ্য যে, পূজার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পূজামন্ডপে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জুয়েল আহমেদ, পুলিশ সুপার ফজলে এলাহী,ডাসার উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ,ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান তালুকদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সচেতন মানুষ।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply