মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত
Reporter Name
Update Time :
শনিবার, ৮ জুন, ২০২৪
২১৯
Time View
মৌলভীবাজার প্রতিনিধিঃ
আজ দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মে/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম(বার) মহোদয়।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার মে/২০২৪ মাসের থানা ভিত্তিক অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়।
অপরাধ পর্যালোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ সারোআর আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান, জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply