1. [email protected] : admin :
জমি নিয়ে বিরোধের জেরে মারধরে নারীর মৃত্যু, আটক-৩ - সত্য ও ন্যায়ের কথা বলে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

জমি নিয়ে বিরোধের জেরে মারধরে নারীর মৃত্যু, আটক-৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২০৮ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে প্রতিনিধি জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় সুফলা রানী (৬৫) নামে এক বৃদ্ধা নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মুশা হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী।

আটককৃতরা হলেন- বড় ডুমরিয়া কামারপাড়া গ্রামের সুরজিত চন্দ্র রায়ের স্ত্রী অনিতা রানী রায় (৩৪), বিন্নাকুড়ি রুপনচানপাড়া গ্রামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা রানী রায় (৬১) ও কেদার চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায় (১৯)।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বিকেলে তাঁরা ট্রাক্টর দিয়ে নিহতের জমি চাষ করছিলেন। এ সময়ে তাঁরা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন। পরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে সুফলা রানীসহ দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সুফলা রানীর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira