1. [email protected] : admin :
বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা - সত্য ও ন্যায়ের কথা বলে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ২৪ অক্টোবর শনিবার বিকলে পরিবেশ বাঁচাই, সুস্থ জীবন ও বাসযোগ্য বাংলাদেশসহ পৃথিবী গড়ি।

উপজেলার ভাবকী এলাকায় মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পল্লী সেবা সংস্থা’র আয়োজনে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ড. মো. সানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সজিব রহমান সবুজ। প্রধান অতিথি হিসেবে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন।

বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, ঐ ইউনিয়নে আগামীতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন বাবু, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন রয়েলসহ অন্যান্য জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পল্লী সেবা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, ছাড়াও স্থানীয় ৩ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

আগন্তকদের উদ্দেশ্যে বক্তাগণ আহ্বান করে বলেন আসুন পলিথিনের ব্যবহার কমাই, পরিবেশ বান্ধব বিকল্প বেছে নেই এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বসবাসযোগ্য বাংলাদেশসহ নিরাপদ পৃথিবী গড়ে তুলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira