1. [email protected] : admin :
সকল সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত জারি - সত্য ও ন্যায়ের কথা বলে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সকল সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৬৩ Time View

কলাপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে প্রচারিত দেশের সকল সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত জারি। গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পায়রা বন্দর আওতাধীন সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে। ভারি থেকে অতি ভারি বর্ষণ ও আগামী ৫ দিনে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার আভাস।

বুধবার (১৯ জুন) বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে প্রচারিত আবহাওয়াবিদ মোঃ শাহিনুল ইসলাম সাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তাটিতে বলাহয় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমুহের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম,
কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আগামি ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিনে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। এছাড়াও তাপমাত্রা কিছুটা কমে াআসতে পারে বলে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira