1. [email protected] : admin :
বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ আটক-৩ - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

বীরগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ আটক-৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০৩ Time View

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ১১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ওসমানী গনী (৪৫) পিতা: মৃত সহীদুল্লাহ ইসলাম, গ্রাম: গোবিন্দপাড়া; মো. সাকিব ইসলাম (১৯), পিতা: নবীর হোসেন, গ্রাম: সাহডুবী; এবং মো. আইনুল হক (৪০)পিতা: মৃত আব্দুল গফুর, গ্রাম: গোবিন্দপাড়া, উপজেলা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও পুলিশের একটি যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira