1. [email protected] : admin :
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে "ব্রাহ্মণবাড়িয়ার প্রাইভেট হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে “ব্রাহ্মণবাড়িয়ার প্রাইভেট হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭০ Time View

মশিউর রহমান সোহাগ, ব্রাহ্মণবাড়িয়াঃ
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতেও কোনো হাসপাতাল, দালালচক্র বা চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম, দুর্নীতি কিংবা রোগী হয়রানির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জনস্বার্থে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সাহসী ও সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। অনেক রোগী হাসপাতালে প্রবেশের পরপরই কিছু ব্যক্তি তাদের ঘিরে ধরে কোথায় পরীক্ষা করাতে হবে, কোন হাসপাতালে যেতে হবে কিংবা কোথা থেকে ওষুধ কিনতে হবে এসব বিষয়ে অযাচিত প্রভাব বিস্তারের চেষ্টা করে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক হয়রানিরও শিকার হন।

তিনি আরও বলেন, কিছু প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়, সেবায় অস্বচ্ছতা, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং যথাযথ জবাবদিহিতার অভাব নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। এসব অভিযোগ সত্য হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা অটুট রাখা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সাবের হোসাইন। আলোচনায় অংশগ্রহণ করেন সৈয়দ মোহাম্মদ শাহিনুর রহমান, তারিফুল হাসান, সাঈদ আব্দুল্লাহ হিমু, ইয়াছিন আরাফাত সিরাজী, দেলোয়ার হোসাইন, আমিনুল ইসলাম, তাসলিমা ইসলাম, ঔরণী ইসলামসহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যবৃন্দ।

সভায় বক্তারা স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, দালালমুক্ত পরিবেশ এবং রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira