1. [email protected] : admin :
এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি,পাচ্ছেন যারা - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

এবারের দুর্গাপূজায় ৫ দিনের ছুটি,পাচ্ছেন যারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

বিশেষ প্রতিবেদকঃ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যবর্তী কার্যদিবসটিতে নির্বাহী আদেশে ছুটি অনুমোদনের পরিকল্পনা চলছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারি ছুটির বিদ্যমান তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর সাধারণ ছুটি রয়েছে। এর পরের দিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কর্মদিবস থাকলেও সেদিনও নির্বাহী আদেশে ছুটি বহাল করার চিন্তাভাবনা করা হচ্ছে। পরবর্তীতে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা পাঁচ দিন অবকাশ যাপনের সুযোগ তৈরি হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ২২ অক্টোবরের ছুটি অনুমোদনের বিষয়টি নীতিগতভাবে ঠিক করা হয়েছে। আসন্ন মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পেশের পর চূড়ান্ত সায় মিললেই প্রজ্ঞাপন জারি করবে সরকার।

তবে অতিরিক্ত হিসেবে যুক্ত হতে যাওয়া এই ছুটির সমন্বয় ঘটাতে পরবর্তীতে যেকোনো একটি সাপ্তাহিক ছুটির দিনে (শনিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে বলে শর্ত রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira