1. [email protected] : admin :
ঘোড়ার গাড়িতে রাজশাহী শহরে ‘চিরকুট’ টিমের প্রচারণা - সত্য ও ন্যায়ের কথা বলে
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ঘোড়ার গাড়িতে রাজশাহী শহরে ‘চিরকুট’ টিমের প্রচারণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

বিনোদন ডেস্কঃ

মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে চলচ্চিত্র ‘চিরকুট’। এবার সিনেমাটির প্রচারে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির প্রচারণায় ঘোড়ার গাড়িতে চড়ে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছেন ‘চিরকুট’ টিমের সদস্যরা।

গত ১৬ অক্টোবর দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে মুক্তি পায় চলচ্চিত্রটি। এরপর থেকে দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দিতে নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছেন নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। এরই অংশ হিসেবে রাজশাহীতে ঘোড়ার গাড়িতে চড়ে প্রচারণার আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বইয়ের দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘চিরকুট’। বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) থেকে এ প্রচারণা কার্যক্রম শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে প্রচার চালান টিমের সদস্যরা।

এ আয়োজনে অংশ নেন চলচ্চিত্রটির অভিনেতা শ্যামল মাওলা, অভিনেত্রী আজিজুন মীম, নির্মাতা মুনতাসির আকিব, শামীম আহসান, মাহিরা হাসানসহ ‘চিরকুট’ টিমের অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।

বর্তমানে দেশের বিভিন্ন স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘চিরকুট’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira