1. [email protected] : admin :
বিকল্প ফ্লাইট না নিয়ে সফরসঙ্গীদের নিয়েই ফিরলেন প্রধানমন্ত্রী - সত্য ও ন্যায়ের কথা বলে
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বিকল্প ফ্লাইট না নিয়ে সফরসঙ্গীদের নিয়েই ফিরলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

বিশেষ প্রতিনিধিঃ

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭। এ পরিস্থিতিতে অন্য বিমানে দেশে ফেরার সুযোগ থাকলেও তা গ্রহণ করেননি প্রধানমন্ত্রী। এমনকি জাপানে অবস্থান করার সুযোগও ছিল তার। তবে সেসব বিকল্পের পরিবর্তে সফরসঙ্গীদের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটি একটি সাধারণ ঘটনা, যা ঘটতেই পারে। তবে এটি খুব বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। এ কারণে ফ্লাইট উড্ডয়ন প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিলম্বিত হয়। বিমান উড্ডয়নের আগে পরীক্ষার সময় ত্রুটিটি ধরা পড়ে। বিমানের ইঞ্জিন সম্পূর্ণ ঠিক ছিল; বাতাস নিয়ন্ত্রণ ও পাখার ওঠানামার সঙ্গে সংশ্লিষ্ট একটি সফটওয়্যারজনিত সমস্যা দেখা দিয়েছিল, যা সমাধানের পর ফ্লাইট প্রস্তুত করা হয়।’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, চাইলে প্রধানমন্ত্রী অন্য বিমানে দেশে ফিরতে পারতেন। জাপানে থেকে যাওয়ার সুযোগও ছিল তার। কিন্তু তিনি সফরসঙ্গীদের আশ্বস্ত করেন এবং সবাইকে সঙ্গে নিয়েই একই ফ্লাইটে দেশে ফেরার প্রতিশ্রুতি দেন। শেষ পর্যন্ত সফরসঙ্গীদের সঙ্গে একই বিমানে দেশে ফেরেন তিনি।

ফ্লাইটের বিলম্বের সময় প্রধানমন্ত্রীর ভূমিকা সম্পর্কে আতিকুর রহমান রুমন বলেন, ওই সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলেছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশেষ করে ফ্লাইটে থাকা শিশুদের খাবারের ব্যবস্থা করেন। শিশুরা যাতে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে, সে বিষয়েও তিনি নজর রাখেন।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানের প্রকৌশল দল ও জাপানের কারিগরি কর্মীরা যৌথভাবে উড়োজাহাজটির ত্রুটি মেরামত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামতকাজ শেষ হওয়ার পর বাংলাদেশ সময় শুক্রবার রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক সম্পন্ন হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira