সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দলে আলোচিত তিন হত্যা (ট্রিপল মার্ডার) মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মানিকগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড, আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় মোট আসামি ছিলেন ২৪ জন। এর মধ্যে চারজনকে খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামি হলেন: জিয়ার উদ্দিন, জাইদুল ইসলাম, আব্দুর রশিদ, সিদ্দিক ও জসিম। প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৮ আসামি হলেন: জহির উদ্দিন, আজিজুল, উজ্জল, শামসুল হক, মাজেদ মিয়া, মোঃ মরণ, স্বপন ও সালাউদ্দিন। প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাঁচ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন: শামীম ও হাবু মিয়া। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য সাজা: মজনুকে এক বছরের কারাদণ্ড, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস করে এবং ছাহেরা ও খাতুনীকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, মামলার চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আদালতের এ রায়কে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply