1. [email protected] : admin :
সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৩১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সংসদে ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩ টায় নতুন বাজেট প্রস্তাব পেশ শুরু করেন হাসান মাহমুদ।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার জন্য মেরুন রঙের ব্রিফকেস হাতে নিয়ে সংসদ ভবনে আসেন তিনি।

সংসদে পৌঁছে সাংবাদিকদের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি।

২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি দেশের ১৮তম অর্থমন্ত্রী। আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী হিসেবে এবারই প্রথম বাজেট পেশ করছেন। এটি দেশের ৫৩তম বাজেট।

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করতে অর্থমন্ত্রীর জন্য ৩২৯ পৃষ্ঠার বাজেট বক্তৃতা তৈরি হয়েছে। অতীতে এত বড় বাজেট বক্তৃতা আর প্রণয়ন করা হয়নি বলে জানা গেছে। তবে এই বিশাল বাজেট বক্তৃতা ৮২ বছর বয়সী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে পুরোটা পড়তে হবে না। তিনি তাঁর এই বাজেটের সারাংশ স্লাইডের মাধ্যমে সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করবেন। বরাবরের মতো এবারও বাজেটের প্রথমাংশে সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড- তুলে ধরা হবে। থাকবে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথাও। এগুলোর জন্য দায়ী করা হবে কোভিড পরবর্তী ‘রাশিয়া-ইউক্রেন’ যুদ্ধকে। বলার চেষ্টা করা হবে, আগামী ডিসেম্বরের মধ্যে রিজার্ভ বাড়বে এবং কমবে মূল্যস্ফীতি।

এবারের বাজেটের প্রতিপাদ্য হলো: ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেটের আকার চূড়ান্ত করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি চলতি বাজেটের তুলনায় ৪ দশমিক ৬০ শতাংশ বেশি। টাকার অঙ্কে বাড়ছে ৩৫ হাজার ২১৫ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira