1. [email protected] : admin :
কোনো ষড়যন্ত্রই দেশের গণতন্ত্রকামী জনগণকে দমাতে পারবে না: প্রধানমন্ত্রী - সত্য ও ন্যায়ের কথা বলে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

কোনো ষড়যন্ত্রই দেশের গণতন্ত্রকামী জনগণকে দমাতে পারবে না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

বিশেষ প্রতিনিধিঃ

কোনো ষড়যন্ত্রই দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও সব চক্রান্তের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শনিবার (০৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একাত্তর, নব্বই ও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো যেকোনো অপচেষ্টা রুখে দিতে দেশপ্রেমিক জনতা প্রস্তুত। রক্ত ও ত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট অর্জিত গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য। দেশি-বিদেশি নানা চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে, ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লব ঘটিয়েছে এবং ২০২৪ সালে গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে; তাই ষড়যন্ত্র করে এ দেশের জনগণকে কখনোই দাবিয়ে রাখা সম্ভব নয়।

নয়াপল্টনে আয়োজিত এই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষের উপস্থিতিতে নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত জনতাকে নিয়ে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড শোভিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে র‍্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল সাড়ে ৪টায় মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়, যেখানে তিনি সমাপনী বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira