1. admin@alokitotv.net : admin :
বীরগঞ্জে করিমপুর ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প! - সত্য ও ন্যায়ের কথা বলে
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বীরগঞ্জে করিমপুর ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে আলোর ভুবন সামাজিক সংঘ এবং টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত !

১৯ সেপ্টেম্বর শনিবার দিনব্যপী উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যৌথ উদ্যোগে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবীব শাহীন।

এ সময় প্রধান অতিথি বলেন, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় পর্যায়ক্রমে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা ‘ফ্রি ক্যাম্পে’র আয়োজন করা হবে।

স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমরা কাজ করে যাচ্ছি। চিকিৎসা সেবা মানুষের জন্য আরও সহজলভ্য করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করিমপুর টিএম এসএস ফাতেমা তুজ জোহরা (রাঃ) হাসপাতালের পরিচালক ডাক্তার নাজমুল ইসলাম।

জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অফ কমার্সের পরিচালক, সাবেকে ভিপি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

একই পদে প্রতিদ্বন্দ্বী সাবেক ছাত্রদল নেতা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, অন্যতম খেলোয়াড়, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক, বর্তমান সময়ে তরুণ ও যুবকদের কর্ণধার বলিষ্ঠ নেতৃত্ব আক্কাস আলী। পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা।

উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মাজু।উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।

যুবদল সদস্য সচিব মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী। নিজপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সবার প্রিয়নেতা শাহজাহান সিরাজ শিপন।

অনুষ্ঠানে আলোর ভুবন সামাজিক সংঘের নেতৃবৃন্দ, সেবা গ্রহীতা বিভিন্ন রোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের কর্মকর্তা কর্মচারীসহ অসংখ্য নারী-পুরুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira