1. [email protected] : admin :
বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

বিশেষ প্রতিনিধিঃ

সরকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।সফরকালে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের বর্তমান অগ্রগতি, ইতিবাচক উদ্যোগ ও বিদ্যমান চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন ফরিদা শহীদ।

বিশেষ করে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের বিষয়গুলো তার সফরে গুরুত্ব পাবে।

বাংলাদেশে অবস্থানকালে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। একই সঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান,শিক্ষাবিদ, শিক্ষক,শিক্ষা খাতের অন্যান্য কর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করবেন।

সফর শেষে বাংলাদেশের শিক্ষার অধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবেন ফরিদা শহীদ। আগামী ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ সফরসংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপনের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira