দামুড়হুদা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলা একটি সীমান্তবর্তী এলাকা। বুধবার ১২ টার দিকে সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮টি স্বর্ণের বারসহ মিজানুর রহমান (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) । আটককৃত হলেন,কাপা’স ডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত পীরপুর কুল্লা গ্রামের মৃত্যু সোলেমান মোল্লা ছেলে মিজান নূর। মুন্সিপুর বিওপির সামনে সড়ক থেকে মিজানুর কে আটক করা হয়। ৮ টি স্বর্ণের বারের ওজন ৯৩২ গ্রাম। বাজার মূল্য, ১ কোটি ৭৬ লাখ, ১ হাজার ২৩০ টাকা। পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। মিজানুর রহমানকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্ত করা হয়েছে। জব্দ স্বর্ণের বার গুলো সরকারি কোষাগারে ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান যেভাবে তারা নিজের জীবন বাজি রেখে সীমান্তে রক্ষা করে তাদের সম্মান ভাতা সেই তুলনায় অনেক কম। সীমান্ত এলাকাগুলো বর্ডার গার্ড (বিজিবি) কঠোর নজরদারিতে রেখেছেন।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply