মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে হত্যা মামলায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম হালদার,তার ভাই কামার খাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান হালদার ও চাচা টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার সহ ৯ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান । এর আগে আসামীদের উপস্থিতিতে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে। জেল হাজতে
প্রেরণের আদেশ দেন
সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের
আইনজীবী অ্যাডভোকেট মোঃ মুক্তার হোসেন খোকন বলেন,হত্যা মামলার প্রাথমিক ভাবে জামিন নামঞ্জুর হওয়ায় আমরা খুশি৷ আশাকরি বাদীপক্ষ মামলার সুষ্ঠু বিচার পাবেন।
উল্লেখ্য চলতি বছরের গত ৮ এপ্রিল জেলার টঙ্গিবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজার এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রে সামনে ধারালো অস্ত্র দিযে কুপিয়ে হত্যা করা হয় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ সোহরাব খানকে। সে ঘটনায় মোঃ আরিফুল ইসলাম হালদারকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। পরে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আরিফুল ইসলাম হালদার। আজ বুধবার নিম্ম আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে। জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply