1. [email protected] : admin :
দেশের ১২ জেলার নিম্নঞ্চাল প্লাবিত হতে পারে - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

দেশের ১২ জেলার নিম্নঞ্চাল প্লাবিত হতে পারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৬ Time View

বিশেষ প্রতিবেদকঃ

দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে দেশের ১২টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বন্য পরিস্থিতির পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, তিস্তা নদীর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে। তবে তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী দুই দিনে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে ফেনী, চট্রগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, যাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও এই সময়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এসময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলোর ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে কমপক্ষে আগামী ৩ দিন (শনিবার পর্যন্ত)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira