নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার শান্তিপূর্ণভাবে নান্দাইল উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে তিন জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে আমিনুল ইসলাম শাহান দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৬৪৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া আনারস প্রতীক নিয়ে ২৯৫৮৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এ উপজেলায় ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত । এখানে ভোট গ্রহন হয়েছে ১২৬টি কেন্দ্রে। সকল ভোট কেন্দ্রেই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানায় সহকারী রিটার্নিং অফিসার।
নান্দাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,৫৯,৭৬০। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান ১৬৮৪৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নিবার্চিত হয়েছেন।
উল্লেখ্য যে ষষ্ঠ নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন শফিউল আলম রাসেল (রাসেল মুন্সি) তালা মার্কা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাছলিমা বেগম তামান্না ফুটবল মার্কা ।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply