ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
গতকাল শনিবার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে দলীয় শৃঙ্খলা, ঐক্য এবং সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় করতে হবে। তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ নিজ নিজ জেলার সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন। তারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাবও উপস্থাপন করেন।
আলোচনা সভা শেষে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply