ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করে প্রথমেই পিতার কবর জিয়ারতে বরিশালের উজিরপুর উপজেলার তারাবাড়ী পৈত্রিক ভিটায় এলেন কাজী রওনাকুল ইসলাম টিপু। এসময় তিনি অন্যত্র তার মরহুমা বড় বোন বাবলী আক্তার এর কবরও জিয়ারত করেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি তার পৈত্রিক নিবাস উজিরপুরের তারাবাড়ীতে এলে উজিরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থক জনপ্রতিনিধি, স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সবাইকে সাথে নিয়ে তিনি তার মরহুম পিতা ও সাবেক সরকারী চাকুরীজীবী কাজী আবুল হাশেমের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতকালে তিনি কান্নায় বিজরিত কন্ঠে বলেন, “আমার মরহুম পিতা আমাকে সরকারী চাকুরীতে দেখতে চেয়েছিলেন, অথচ সরকারী চাকুরীতে যোগদান করতে পারলাম পিতার মৃত্যুর পরে”। তিনি আরও বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে আমি তা’ পূরণ করতে পারিনি, তার মৃত্যুর পরে আমি আজ সরকারী চাকুরীতে যোগদান করলাম কিন্তু আমার প্রাণপ্রিয় মরহুম পিতা তা’ স্বচক্ষে দেখে যেতে পারলেন না”। এসময় তিনি নিজেই তার মরহুম পিতা, বড় বোন মরহুমা বাবলী আক্তার এর জন্য দোয়া পরিচালনা করেন।
পরে তিনি একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করে স্থানীয় বিএনপি’র নেতা-কর্মী-সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী আমলে বিএনপি’র চেয়ারপারসন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র বর্তমান চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সহ আমার উপরও নেমে এসেছিলো অমানুষিক হামলা-মামলা, নিপিড়ন নির্যাতন। শেষ পর্যন্ত ফ্যাসিবাদী স্বৈরাচারীরা ছাত্র-জনতা ও বিএনপি’র লক্ষ- লক্ষ নেতা-কর্মীর অপ্রতিরোধ্য দুর্বার আন্দোলনে রাতের ভোটের কারিগররা দেশ ছেড়ে স্বদলবলে পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি আরও বলেন, দেশে এখন জনগনের ভোটে নির্বাচিত তারেক রহমানের গনতান্ত্রিক সরকার। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, খাল-নদী খনন কর্মসূচী, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযান, প্রবাসী কল্যাণ কার্ড, বেকার সমস্যা দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি সহ ৩১ দফা ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচীর বাস্তবায়ন করে চলেছেন। আমাদের উচিত মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকা, দেশবিরোধী চক্রান্ত-ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকা। পরে বিকেলে তিনি স্থানীয় প্রসিদ্ধ তারা মন্দির পরিদর্শনে গেলে মন্দির কর্তৃপক্ষ তাকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আশীর্বাদ করেন। পরে তিনি বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply