সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
তিনি শিক্ষার্থীদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মহিদুর ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সিংগাইর) ফাহিম আসজাদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল লতিফ, সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম ও সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাও জরুরি। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply