1. [email protected] : admin :
মাদারীপুরে 'নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা' থেকে শতভাগ নিরাপদ খাদ্য নিশ্চিতের আহবান জেলা প্রশাসকের - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মাদারীপুরে ‘নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা’ থেকে শতভাগ নিরাপদ খাদ্য নিশ্চিতের আহবান জেলা প্রশাসকের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭২ Time View

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টার

মাদারীপুর পৌরসভার উদ্যোগে সুস্থ্য ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করণের কর্মশালা থেকে নিরাপদ খাদ্যের বিকল্প নেই উল্লেখ করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার শতভাগ নিরাপদ খাদ্য নিশ্চিত করণের উদাত্ত আহবান জানিয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) মোছাঃ জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে ও পৌর শহর পরিকল্পনাবিদ আরাফাত জামানের সঞ্চালনায় উক্ত কর্মশালায় জেলা প্রশাসক বলেন, “ব্যবসা একটি সম্মানিত হালাল পেশা, তাই ব্যবসায়ীদের সবসময় জনস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে, মানুষ যে খাদ্য গ্রহণ করে তা যেন শতভাগ নিরাপদ হয় এবং এগুলো নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, “আমাদের সবসময় বিদেশি ফলের ওপর নির্ভরশীল না হয়ে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত কেননা- দেশীয় ফলের পুষ্টিগুণ অনেক বেশি এবং তা’ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী”।​

কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। তিনি নিরাপদ খাদ্য আইন ও খাদ্যে ভেজাল প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।​ এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকতা আবু আহম্মেদ মোঃ ফিরোজ ইলিয়াস সহ এলাকার বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালা থেকে পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু খাদ্য প্রস্তুতকারক ও বিক্রেতাদের সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে একযোগে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira