1. [email protected] : admin :
মাদারীপুর জেলা চেম্বার্স এন্ড কমার্স ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মাদারীপুর জেলা চেম্বার্স এন্ড কমার্স ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা চেম্বার্স এন্ড কমার্স ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বুধবার শহরের পুরানবাজারস্থ তাদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান কাওসার হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হাওলাদর, সাবেক সেক্রেটারি বাবুল হাওলদার সহ উক্ত সংগঠনের কার্যনিবাহী কমিটির অন্যান্য পরিচালক ও সদস্যবৃন্দ। উল্লেখ্য যে ৫ আগষ্ট/’২৪ পূর্ববর্তী সময়ে এর কার্যক্রম একক ব্যক্তি সাবেক এমপি শাজাহান (বর্তমানে কারারুদ্ধ) খানের অঙ্গুলি নির্দেশে তার আপন ভাই (পলাতক) সভাপতি হাফিজুর রহমাম যাচ্চু খান ও তাদের বেনিফিসিয়ারীদের কর্তৃক পরিচালিত হলেও ৫ ই আগষ্ট/’২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তা’ ঝিমিয়ে পড়েছিলো কিন্তু ১২ ফেব্রুয়ারী/’২৬ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে পরবর্তী সময়ে নতুন-পুরাতন যোগ্য ব্যবসায়ী ও নেতৃত্ব সমন্বয়ে উক্ত সংগঠনের নতুন কমিটির গণতান্ত্রিক যাত্রা শুরু হয়ে এর কার্যক্রম আবার বেগবান হয়।

আলোচনা সভায় বর্তমান সভাপতি হাবিবুর রহমান কাওসার হাওলাদার বলেন” দেশে এখন জনগনের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার, আর একটি গণতান্ত্রিক সরকার পরিচালিত হতে যে কয়টি মূল স্তম্ভের গতিশীল কার্যক্রম সবচেয়ে বেশী প্রয়োজন- তার মধ্যে অন্যতম হলো ব্যবসায়ীরা”। তিনি উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে সততা, নিষ্ঠা, কমিটমেন্ট, ভোক্তা অধিকার ন্যায় সঙ্গত সংরক্ষণ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির উপর অধিক গুরুত্ব দিয়ে কাঁধে-কাঁধ রেখে একসাথে কাজ করা ও বর্তমান সরকারকে সহযোগিতার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira