সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ এবং বেসরকারি ‘Service Provider’ তালিকাভুক্তির বিষয়ে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ট্রেনিং রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সমিতির অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের উপস্থিতিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা।
সভায় জানানো হয়, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য বেসরকারি ‘Service Provider’ নির্বাচন ও তালিকাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় আরইবি কর্তৃক অভিন্ন পদ্ধতিতে ‘Service Provider’ তালিকাভুক্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সভায় বক্তব্য দেন মোহাম্মদ মজিবুর রহমান, এজিএম (এমএস) অঃদাঃ। এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার ইজ কো-অর্ডিনেটর মোহাম্মদ গোলাম মোস্তফা, মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর আবুল কালাম মোল্লা এবং বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি একেএম সাইফুর রহমান শহীদ। এছাড়া মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়্যারিং পরিদর্শক মো. মনিরুজ্জামানসহ সমিতির অনুমোদিত সকল ভিলেজ ইলেকট্রিশিয়ান সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় রুফটপ সোলার সিস্টেম স্থাপনে গ্রাহকদের উদ্বুদ্ধ করা, সৌরবিদ্যুৎ ব্যবহারের উপকারিতা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে গ্রাহকদের মধ্যে সোলার ব্যবহারে আগ্রহ বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহকদের সোলার ব্যবহারে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply