1. [email protected] : admin :
মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই,জনগণের সহায়তায় গ্রেফতার-৩ - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই,জনগণের সহায়তায় গ্রেফতার-৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮০ Time View

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে হাতকড়া পরানো এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের তৎপরতায় পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), একই থানার দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।

বাড়িতে ঢুকে ভয়ভীতি ও তল্লাশির অভিযোগ
অভিযোগ সূত্রে জানা যায়, ওই তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন। পরে বিপুল কুমারের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হাতকড়া পরিয়ে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় বিপুল কুমারের স্ত্রী, মা ও শাশুড়িকেও ভয় দেখিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ ও আসবাবপত্রে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তারা বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ধাওয়ায় আটক
বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের পিছু নেন। পরে একটি যানবাহনে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে বাগমারা থানাধীন সিমলা বাজার এলাকায় তাদের আটক করেন। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।

খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরে মান্দা ও বাগমারা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।

হাতকড়া, স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার পুলিশের প্রাথমিক তল্লাশিতে আটক ব্যক্তিদের কাছ থেকে হাতকড়া, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এ ধরনের অপরাধ সংঘটনের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতার কারণে অভিযুক্তদের দ্রুত আটক করা সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira