1. [email protected] : admin :
মুকসুদপুরে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক মানুষ - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

মুকসুদপুরে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

মুকসুদপুর(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

মুকসুদপুর উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়নে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, রণবিজয়পুর, বাগেরহাট-এর বাস্তবায়নে শনিবার (২৫ জুলাই) এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর আইডিয়াল স্কুলে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ তন্ময় শাহা (MBBS), ডাঃ শেখ আব্দুল্লাহ (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) এবং ডাঃ রনি আকন। তাঁদের সঙ্গে তিনজন নার্সসহ মোট ১৪ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

ক্যাম্পে ৫০০ জনেরও বেশি রোগীর চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ছানি অপারেশনের উপযোগী রোগীদের বাছাই করা হয়। নির্বাচিত রোগীদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

স্থানীয়দের মতে, এমন জনকল্যাণমূলক উদ্যোগ শুধু চক্ষু চিকিৎসাই নয়, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira