1. [email protected] : admin :
শিবচর প্রেসক্লাবে স্বচ্ছ ব্যালট ভোটের নির্বাচনে সভাপতি জাকির হোসেন,সেক্রেটারী বজলুর রহমান - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শিবচর প্রেসক্লাবে স্বচ্ছ ব্যালট ভোটের নির্বাচনে সভাপতি জাকির হোসেন,সেক্রেটারী বজলুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

ফায়েজুল কবীর,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর শিবচর উপজেলার ‘শিবচর প্রেসক্লাবের’ নির্বাচন সমন্ন হয়েছে। শনিবার (১লা আগষ্ট) সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হওয়া উক্ত নির্বাচনে এসএ টিভির জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ মাসুদুর রহমান পেয়েছেন ১৪ ভোট। অপরদিকে জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ বজলুর রহমান ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রবিন চৌধুরী পেয়েছেন ০৯ ভোট। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আলিম শিকদার হৃদয়, কোষাধ্যক্ষ পদে রাজু আহম্মেদ নির্বাচিত হওয়া সহ সর্বমোট ১২ জন কার্যনির্বাহী পরষদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ভোট গননা শেষে শনিবার বিকেলেই তাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় বিজয়ী ও বিজিত সকল প্রার্থী সহ গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন । নির্বাচনকালীন সময়ে স্বচ্ছ ব্যালট ভোটের আয়োজন করা হয় এবং উক্ত নির্বাচন পর্যবেক্ষণ করে শিবচর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ সোহেল রানা, পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম মল্লিকসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণামান্য ব্যক্তিবর্গরা সন্তোষ প্রকাশ করে বিজয়ীদের অভিনন্দন জানান। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও মাদারীপুর জেলা শাখার সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর সহ অন্যন্য সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira