ক্রাইম রিপোর্টারঃ
টাঙ্গাইলের সখীপুরে নিজ বসতঘর থেকে সজীব হোসেন (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন ওই এলাকার মো. জাফরের ছেলে।
পুলিশ জানায়, সজীব হোসেনকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বর্তমানে মরদেহটি সখীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply