1. admin@alokitotv.net : admin :
সিংগাইরে আলোকিত নিউজএ সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সিংগাইরে আলোকিত নিউজএ সংবাদ প্রকাশের পর অনুমোদনহীন কারখানা সিলগালা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন চামড়া পোড়ানোর কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর , দৈনিক আলেকিত নিউজ, সহ দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় কারখানার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে কারখানাটিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির কারখানাটি পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না থাকায় কারখানাটি বন্ধ করে সিলগালা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরে জনবসতিপূর্ণ এলাকায় ওই কারখানায় গরুর কাঁচা চামড়া, হাড় ও মাংসসহ বিভিন্ন কাঁচামাল পোড়ানো হচ্ছিল। এতে তীব্র ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের ভোগান্তি বাড়ে। বিশেষ করে শিশু ও বয়স্করা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে অভিযোগ করেন তারা।

এদিকে একই দিন ধল্লা ইউনিয়নের ধল্লা মধ্যপাড়া এলাকায় ‘গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিজ’নামের আরেকটি কারখানায়ও অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির বলেন‘ চামড়া পোড়ানো কারখানাটির কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটি সিলগালা করা হয়েছে। এদিন আরও একটা কারখানার কর্যক্রম বন্ধ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira