1. [email protected] : admin :
মহান বিজয় দিবসের শুভেচ্ছা - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View
আলোকিত টিভি ডেস্কঃ
২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোকিত টিভির পক্ষ থেকে সকলকে জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা। স্বাধীনতার পঞ্চান্ন বছরে দাঁড়িয়ে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করি সেই সকল বীর শহীদ, যাঁদের ত্যাগের বিনিময়ে পেয়েছি লাল-সবুজের দেশ, আমাদের স্বাধীন ভূখণ্ড। তাঁদের অমর সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ আমাদের প্রত্যেককে আজও অনুপ্রাণিত করে দেশ গঠনের পথে এগিয়ে যেতে।
বিজয়ের এই পবিত্র দিনে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে সমৃদ্ধ, মানবিক ও প্রযুক্তিনির্ভর প্রগতিশীল বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করছি। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব।  আলোকিত টিভি চ‍্যানেলের প্রতিদিনের সংবাদে সেই আলোকিত চেতনাকে ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ।
বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের জীবনে -গ্রামে, শহরে, প্রান্তে, পথের ধারে। স্বাধীনতার গৌরবময় ইতিহাস হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শক্তির উৎস। শুভ মহান বিজয় দিবস সফল হোক।
মুহাম্মদ আলী
সহকারী পরিচালক
আলোকিত টিভি
ঢাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira