1. [email protected] : admin :
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ,এক নজরে দুই দলের একাদশ - সত্য ও ন্যায়ের কথা বলে
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ,এক নজরে দুই দলের একাদশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

ক্রীড়া ডেস্কঃ

টসের কয়েন ছুড়ছেন শান্ত, পাশে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ। ছবি : মীর ফরিদ, মিরপুর থেকে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। সুযোগটা লুফে নিতে হলে হাতে থাকা ৬ টেস্টের ৪ টিতে জয় ও অন্তত একটিতে ড্র করতে হবে। সেই লক্ষ্যের শুরুটা আজ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্ট সিরিজে প্রথমটি আজ মিরপুরে। টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর টেস্টে মুশফিকুর রহিমকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। সেটাই সত্যি হলো। নেট সেশনে আঙুলে ব্যথা পাওয়া উইকেটরক্ষক-ব্যাটার নেই প্রথম টেস্টের একাদশে। তবে এই টেস্ট দিয়ে মাঠে ফিরেছেন লিটন দাস। চোটের কারণে সর্বশেষ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি।

নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ

জোনাথন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ত্যাগনারায়ণ চন্দরপল, কাভেম হজ, আমির জঙ্গু, রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিক্যান, জেইডেন সিলস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira