1. admin@alokitotv.net : admin :
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১ আগস্ট) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকের বিষয়টি কমিটির সদস্যদের ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, আলোচ্যসূচির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি।

তবে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে, শনিবারের এই নীতিনির্ধারণী বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রপতি ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira