আলোকিত টিভি ডেস্কঃ
২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোকিত টিভির পক্ষ থেকে সকলকে জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা। স্বাধীনতার পঞ্চান্ন বছরে দাঁড়িয়ে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করি সেই সকল বীর শহীদ, যাঁদের ত্যাগের বিনিময়ে পেয়েছি লাল-সবুজের দেশ, আমাদের স্বাধীন ভূখণ্ড। তাঁদের অমর সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ আমাদের প্রত্যেককে আজও অনুপ্রাণিত করে দেশ গঠনের পথে এগিয়ে যেতে।
বিজয়ের এই পবিত্র দিনে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে সমৃদ্ধ, মানবিক ও প্রযুক্তিনির্ভর প্রগতিশীল বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করছি। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া আমাদের সবার দায়িত্ব। আলোকিত টিভি চ্যানেলের প্রতিদিনের সংবাদে সেই আলোকিত চেতনাকে ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ।
বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের জীবনে -গ্রামে, শহরে, প্রান্তে, পথের ধারে। স্বাধীনতার গৌরবময় ইতিহাস হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শক্তির উৎস। শুভ মহান বিজয় দিবস সফল হোক।
মুহাম্মদ আলী
সহকারী পরিচালক
আলোকিত টিভি
ঢাকা।
Post Views: 70
Leave a Reply