1. admin@alokitotv.net : admin :
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

বিশেষ প্রতিবেদকঃ

ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি দেশকে পরিচ্ছন্ন রাখতে সরকারের সঙ্গে সাধারণ নাগরিকদেরও সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ একসঙ্গে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই সেই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগামী তিন মাস এ রোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে।

নাগরিকদের পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রত্যেকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দিলে সামগ্রিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এ সময় যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিককেও এ কাজে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারেক রহমান আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন সম্ভব। এখন রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতেও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, শনিবার ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira