1. admin@alokitotv.net : admin :
ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ বিনতে কামাল - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ বিনতে কামাল

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

বিনোদন ডেস্কঃ

প্রথম সিনেমা ‘ন ডরাই’-এ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় আসেন সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক্ষতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন অভিজ্ঞতার পথে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সুনেরাহ অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে।

এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিতে শিগগিরই ইতালির ভেনিসের উদ্দেশে দেশ ছাড়বেন সুনেরাহ। সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গেও উৎসবে উপস্থিত থাকবেন তিনি।

ভেনিসের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াকে শুধু নিজের ক্যারিয়ারের অর্জন হিসেবে দেখছেন না সুনেরাহ। বরং বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে নিজেকে আরও পরিচিত করা এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

আন্তর্জাতিক এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একই মঞ্চে থাকার সুযোগ পাবেন সুনেরাহ। তাঁর প্রত্যাশা, এই সফর অভিনয়জীবনে নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার দ্বার খুলে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira