1. admin@alokitotv.net : admin :
অবশিষ্ট ডাটা-মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

অবশিষ্ট ডাটা-মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ Time View

বিজ্ঞান প্রযুক্তি ডেস্কঃ

মোবাইলে ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএসের মেয়াদ শেষের পর পরবর্তী প্যাকেজে তা যুক্ত চেয়ে সরকার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো.মিজানুর রহমান ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণ ফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এ নোটিশ পাঠান।

গত সোমবার দেওয়া নোটিশে বলা হয়, বর্তমানে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার ডাটা প্যাকেজ না কিনে রাখলে সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা আর ব্যবহার করতে পারেন না।

বিশ্বের অধিকাংশ দেশে মোবাইল ডাটা প্যাক, মিনিট ও এসএমএসে এ সুযোগ থাকলেও বাংলাদেশে নেই। ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন।

অবশিষ্ট মোবাইল ইন্টারনেট ডাটা প্যাক, মিনিট ও এসএমএস সেবায় এ সুবিধা দিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মিজানুর রহমান।

বর্তমানে, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা আর ব্যবহার করতে পারেন না। প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার ডাটা প্যাকেজ না কিনে রাখলে ব্যবহারকারীরা অব্যবহৃত ডাটা ব্যবহার করতে পারেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira