1. admin@alokitotv.net : admin :
গাইবান্ধায় সিএনজিকে ধাক্কা দিল ট্রাক্টর নিহত-১  - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় সিএনজিকে ধাক্কা দিল ট্রাক্টর নিহত-১ 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০১ Time View
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় জুয়েল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় করে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে ঢোলভাঙ্গার ঝিলবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু।নিহত জুয়েল মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোডবাজার এলাকার বাবলু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, জুয়েল মিয়া সিএনজি অটোরিকশায় চেপে তার গন্তব্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টর সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে জুয়েল গুরুতর আহত হন। এরপর উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে  পলাশবাড়ী থানার  ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বজনদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira