1. admin@alokitotv.net : admin :
পাবনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

পাবনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৯ Time View

বিশেষ প্রতিনিধিঃ

“দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি” স্লোগানকে সামনে রেখে পাবনায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) সকালে জেলা আইডিইবি’র উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আব্দুল হামিদ রোডসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তমঞ্চে ফিরে আসে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা। র‌্যালির শুরুতে অতিথিদের হাতে স্মারক তুলে দেন জেলা আইডিইবি’র সভাপতি মো. মহসীন আলী ও সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন।

র‍্যালি শেষে মুক্তমঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইডিইবি সভাপতি মো. মহসীন আলী। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, প্রকৌশলী মো. হুমায়ুন কবির ও অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. ওয়ারেছ উদ্দিন।

আলোচনা সভা ও র‍্যালিতে বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, চাকরি প্রত্যাশী ও ব্যবসায়ী প্রকৌশলী এবং পলিটেকনিক শিক্ষার্থীসহ প্রায় ছয় শতাধিক মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira