1. admin@alokitotv.net : admin :
সংখ্যালঘু নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের - সত্য ও ন্যায়ের কথা বলে
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সংখ্যালঘু নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

বিশেষ প্রতিনিধিঃ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে মন্তব্যকে বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে। রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, ভারতের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সরকার স্পষ্টভাবে যেকোনো ভুল বা অতিরঞ্জিত বক্তব্য প্রত্যাখ্যান করছে যা দেশের বাস্তব পরিস্থিতি বিকৃতভাবে তুলে ধরে।

পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করে জানায়, কিছু মহল পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে পদ্ধতিগত নিপীড়ন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এসব ঘটনা ব্যবহার করে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে দেওয়া হচ্ছে, এমনকি বাংলাদেশের কূটনৈতিক মিশন ও অন্যান্য স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের উদাহরণ হিসেবে যে ঘটনার উল্লেখ এসেছে, সেখানে সংশ্লিষ্ট ব্যক্তি একজন তালিকাভুক্ত অপরাধী ছিলেন। চাঁদাবাজির সময় ওই ব্যক্তির মৃত্যু হয় এবং তার মুসলিম সহযোগী পরবর্তীতে গ্রেপ্তার হন। এই ঘটনা সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

ঢাকা ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেছে, কারণ এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্ক ও পারস্পরিক আস্থাকে ক্ষুণ্ন করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira