1. admin@alokitotv.net : admin :
সিভিল নিউক্লিয়ার সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই - সত্য ও ন্যায়ের কথা বলে
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সিভিল নিউক্লিয়ার সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

বিশেষ প্রতিনিধিঃ

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার জোরদারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ চুক্তিতে সই করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে দুই দেশের মধ্যবর্তী এই সমঝোতা একটি নতুন দিগন্ত উন্মোচন করল। ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার যে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল, বর্তমান চুক্তিটিকে তারই ধারাবাহিকতা হিসেবে চিহ্নিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira