ষ্টাফ রিপোর্টারঃ
আজ ২১-০৯-২০২৬ই রোজ সোমবার দুপুর ২:৩০ মিনিটের সময় সার্জেন্ট শাহজাহান অব: তার শালবন গেরেজ নয়ন পুর, রাজেন্দ্র পুর সেনা নিবাস বিমান বাহিনী রাস্তার পশ্চিম পাশ্বে তার নিজের দখলীয় সম্পত্তির উপর কাজ করার সময় পূর্ব পরিকল্পনা মতে হামলা কারি মোঃ ফরিদ ভুইঁয়া ৫৫, ফাহিম ২৩,ফরিদা পারভীন ৪৫ পিছন থেকে অতর্কিত ভাবে সার্জেন্ট শাহজাহান উপর হামলা করে,হামলাকারী ফরিদ ভুইঁয়া গলায় ফাস লাগাইয়া শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, ফাহিম এলোপাতাড়ি কিল ঘুসি মেরে নাক মুখ রক্তাত করে,ফরিদা পারভীন কাঠ তক্তা দিয়ে ঘাড়ে আঘাত করে মেরে গুরুতর যখম করে। এই সময়ে সার্জেন্ট শাহজাহান অব: বাচার জন্য ডাক চিৎকার করতে থাকলে আশেপাশের এলাকার লোকজন এসে সার্জেন্ট শাহজাহান কে উদ্ধার করে রাজেন্দ্র পুর সেনা নিবাস সি এম এইচ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর বঙতাজ তাজউদ্দীন হাসপাতে পাঠায়। সার্জেন্ট শাহজাহান অব :বঙতাজ তাজউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীনঅবস্থায় আছেন।
স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।
Leave a Reply