1. admin@alokitotv.net : admin :
আব্দুল কাদেরের পাশে ছাত্রদল সভাপতি - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

আব্দুল কাদেরের পাশে ছাত্রদল সভাপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

আলোকিত টিভি ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদেরের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই’।

পরে নিজের ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম লিখেছেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশা আল্লাহ।

তিনি আরও লিখেন, আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী, গুপ্তবাহিনী, সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধু সচেতন নারী নেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায়, অপরাধীদের বিচার সুনিশ্চিত।

ফেসবুক পোস্টে আবদুল কাদের অভিযোগ করেন, রাজাকার নিয়ে কথা বলার কারণে তাকে নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। শুধু অনলাইনেই নয়, বাড়িতে গিয়ে তার মাকেও কথা শোনানো হচ্ছে। এখন তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira