1. admin@alokitotv.net : admin :
এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আশা বিএনপি নেতা সালাহউদ্দিনের - সত্য ও ন্যায়ের কথা বলে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আশা বিএনপি নেতা সালাহউদ্দিনের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৫ Time View

 নিজস্ব প্রতিবেদক:

জুলাই সনদে কয়েকটি রাজনৈতিক দল এখনো স্বাক্ষর না করলেও এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়বে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘আমার জানা মতে, এনসিপি এবং চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। বলবো না, স্বাক্ষর করেনি। স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত আছে। আশা করি, তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি-দাওয়া আছে, সেটি সরকারের সঙ্গে আলোচনা করবে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। গণতন্ত্রে সবাই একমত হবে—এমন নয়, ভিন্নমত থাকতেই পারে।’

জাতির উদ্দেশে আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যেন ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে এগিয়ে যাই। তাহলে সত্যিকার অর্থে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারবো। আমাদের শহীদদের আত্মত্যাগই হবে তখন সফল।’

জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের বিষয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গেও কথা বলেছিল। তাদের কিছু যৌক্তিক দাবি ছিল। আমি নিজেও সেই দাবির পক্ষে কথা বলেছি। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বিষয়টি যথাযথভাবে সংশোধন করেছেন। এরপরও অসন্তোষ থাকার কথা নয়।’

তিনি বলেন, ‘যে বিশৃঙ্খলা ঘটেছে, সেটা তদন্তনাধীন। দেখা গেছে, জুলাই যোদ্ধাদের নামে কিছু ছাত্র নামধারী ও উশৃঙ্খল ব্যক্তি সেখানে ঢুকে পড়েছিল। আমি মনে করি, এটি ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনীর কাজ।’

সালাহউদ্দিন আরও যোগ করেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এখনো দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। গতকালকের ঘটনাতেও সেটি দৃশ্যমান। আমার বিশ্বাস, এর সঙ্গে প্রকৃত জুলাই যোদ্ধা বা জুলাই অভ্যুত্থানের অংশীদার কেউ জড়িত নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira