1. admin@alokitotv.net : admin :
বীরগঞ্জের কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - সত্য ও ন্যায়ের কথা বলে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বীরগঞ্জের কবিরাজহাট ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ কবিরাজহাট রহিম বখ্স হাইস্কুল মাঠে ভাবকি কেএফটি ফুটবল ৮ টিমের টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে
ভোগনগর ইউনিয়ন যুব সমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, ইটভাটা মালিক সমিতির সভাপতি, চেম্বার অফ কমার্সের পরিচালক, সাবেকে ভিপি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।

তাছাড়া ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া (জাকির), ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক এবং ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন বাবু।

ছাত্র বিষয়ক সম্পাদক সবার প্রিয় নেতা শাহজাহান সিরাজ শিপন।যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আরজু রহমান হিরু।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।

খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা। নির্ধারিত সময় সুচি অনুযায়ী বিভন্ন তারিখে ৮ টিমের খেলা অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁ সদর বনাম হারাগঞ্জ রংপুর উদ্বোধনী খেলায় দুটি দল অংশ গ্রহণ করে, দুই দলের খেলা দেখে দর্শকরা দারুন আনন্দ উপভোগ করেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারাগাছ বিজয়ী দল হিসেবে ঘোষিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন

স্বর্বস্বত্ব সংরক্ষিত-২০২৩-২০২৬,স্মার্ট টিভি,র ওয়েবসাইটের লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা দন্ডনীয় অপরাধ।

Developer By Zorex Zira